দুর্গাপুর: করোনা পরিস্থিতিতে আগের বছরের মত এবারও বাতিল করা হলো দুর্গাপুর রথযাত্রা মেলা।
দুর্গাপুর চিত্রালয় রথের মেলা দুর্গাপুরের সবথেকে বড় আয়োজিত মেলা গুলোর মধ্যে একটি।
প্রতিবছর এই মেলা দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে আয়োজন করা হয়।
আগের বছর এই মেলা বাতিল হওয়ার পরে দুর্গাপুর বাসী আশা করেছিলেন হয়তো এই বছর এই মেলার আয়োজন করা হবে।
কিন্তু করোনা পরিস্থিতি আবার খারাপ হওয়ায় এবছরও বাতিল করা হলো এই মেলা।
সূত্রের খবর অনুযায়ী আজ অর্থাত বৃহস্পতিবার স্নান যাত্রার আয়োজন করা হবে দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ রোডে অবস্থিত জগন্নাথ মন্দিরে।
সমস্ত কোভিড বিধি মেনে পালন করা হবে স্নানযাত্রা। ভক্তদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। সমস্ত ভক্তদের মুখে মাক্স থাকে জরুরি।
১২ ই জুলাই শুরু হবে রথযাত্রা।
জানা গিয়েছে আগের বছরের মতোই এ বছরও মন্দির চত্বরে একটি অস্থায়ী “মাসির বাড়ি” গড়ে তোলা হবে।
মন্দির প্রদক্ষিণ করার পর সেই অস্থায়ী মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। সাথে যাবেন বলরাম ও সুভদ্রা। সাতদিন পরে এইভাবেই মূল মন্দিরের ফেরত আসবেন তাঁরা।
আগের বছর বাদ দিলে গত ৩৭ বছর ধরে আয়োজন করা হচ্ছে এই মেলা।
Cover Photo Credits: Suman Hazra
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস

- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি

- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই

- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি

- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে

- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো

- খুশকি দূর করার ৫ ঘরোয়া উপায় | Dandruff Home Remedies in Bengali

- চিয়া বীজ এর ৮ উপকারিতা ও স্বাস্থ্যগুণ | Benefits of Chia Seeds

- মেথির বীজ এর ৮ উপকারিতা | Fenugreek (Methi) Seeds Benefits

