পশ্চিম বর্ধমান: দীর্ঘদিন বাড়িতে বসে থাকার পর শিল্পাঞ্চল এর মানুষ অপেক্ষা করছিলেন এই বছর শীতকালে তারা পিকনিক করার অনুমতি পাবেন কিনা তাই নিয়ে।
এই প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১লা ডিসেম্বর মাইথন এ পিকনিক করার অনুমতি দিলেন সালামপুর ব্লক প্রশাসন। এছাড়াও খোলা থাকছে দুর্গাপুরের কাছের দেউল পার্ক ও।
১লা ডিসেম্বর প্রশাসন, পুলিশ, ডিভিসি, নৌকা মালিক সংগঠনদের সাথে একটি মিটিং করে মাইথন এ পিকনিক করার অনুমতি দেয়।
তবে পিকনিক করার সময় বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে বলে জানানো হয়েছে।
নৌকা বিহারের সময় মাস্ক পড়া বাধ্যতামূলক। এছাড়াও একসাথে ৪জন এর বেশি এক নৌকায় উঠতে পারবেননা বলে জানানো হয়েছে।
নৌকার ওপর বসতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।
পিকনিক এর সময় মাইক বা ডিজে বাজানো যাবেনা বলে জানানো হয়েছে।
তাছাড়া প্লাষ্টিক বা থার্মোকল এর থালা বা গ্লাস ব্যবহার করা যাবেনা। পেপার বা শাল পাতার থালা ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও মাস্ক ব্যবহার ও যতটা পারা যায় সামাজিক দূরত্ব রাখার কথা বলা হয়েছে।
আগে যেখানে পার্কিং করা হতো, সেখানে পুলিশ উদ্যান গড়ে ওঠায় পার্কিং এর জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস

- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি

- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই

- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি

- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে

- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো

- খুশকি দূর করার ৫ ঘরোয়া উপায় | Dandruff Home Remedies in Bengali

- চিয়া বীজ এর ৮ উপকারিতা ও স্বাস্থ্যগুণ | Benefits of Chia Seeds

- মেথির বীজ এর ৮ উপকারিতা | Fenugreek (Methi) Seeds Benefits

