আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনা টিকাকরণ কর্মসূচি। কারা এই টিকা নিতে পারবেন আর করে নিতে পারবেন না এই দুশ্চিন্তা দূর করতে গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার।
গাইডলাইন অনুযায়ী, টিকা নেওয়ার ক্ষেত্রে বহু তথ্য মাথা রেখে অনেককেই বাদ দেওয়া হয়েছে।
এই সরকারি গাইডলাইন অনুসারে, ১৮ বছরের নিচে কোনো শিশুর টিকা নেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয়। গর্ভবতী মহিলা এবং স্তনদুগ্ধ প্রদানকারী কোনো মহিলা টিকা নিতে পারবেন না।
কোনও ব্যক্তি যদি অন্য কোন রোগের জন্য টিকা নিয়ে থাকেন, তবে ন্যূনতম ১৪ দিন ব্যবধান রেখে করোনা টিকা নিতে পারবেন তিনি।
একটি প্রতিষ্ঠানে তৈরি সব টিকার ডোজই নিতে হবে। অর্থাৎ কোভিশিল্ডের সঙ্গে কেউ কোভ্যাকসিনের ডোজ নিতে পারবেন না। প্রথম এবং দ্বিতীয় ডোজ একই প্রতিষ্ঠানের একই টিকার হতে হবে।
করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এরকম ব্যাক্তিরা ৪-৮ সপ্তাহ পরে টিকা নিতে পারবেন।
প্লাজমা থেরাপিতে সুস্থ হওয়া ব্যক্তিরাও ৪-৮ সপ্তাহ ব্যবধানে টিকা নিতে পারবেন। এমনকি অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের উপরও একই নিয়ম প্রযোজ্য হবে।
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস

- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি

- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই

- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি

- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে

- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো

- খুশকি দূর করার ৫ ঘরোয়া উপায় | Dandruff Home Remedies in Bengali

- চিয়া বীজ এর ৮ উপকারিতা ও স্বাস্থ্যগুণ | Benefits of Chia Seeds

- মেথির বীজ এর ৮ উপকারিতা | Fenugreek (Methi) Seeds Benefits
